ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

আড়াইহাজারে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‎‎নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মনোহরদী ঋষেরচর গ্রামে ২০১৪ সালে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১।
‎‎বুধবার (১০ জুলাই ২০২৫ ) দিবাগত  রাত সাড়ে বারোটার দিকে  তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বাগবাড়ী এলাকায় শাহাদাত মিয়ার বাড়ি থেকে মো. রুবেলকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের রেহাজ উদ্দিনের ছেলে।
‎‎র‍্যাব জানায় ,১ অক্টোবর ২০১৪ তারিখ সকাল ১০টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একদল বিবাদী আড়াইহাজারের মনোহরদী ঋষেরচর গ্রামের রুবেলকে তার বাড়ির সামনে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত রুবেলকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুবেলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং পুলিশকে খবর দেয়। নিহত রুবেলের স্ত্রী ওই দিনই আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং- ০২, তারিখ- ০২ অক্টোবর ২০১৪, ধারা- ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।
‎দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই রুবেল পলাতক ছিলেন। অবশেষে র‍্যাব-১১ সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং সিপিএসসি, নরসিংদীর একটি চৌকস যৌথ
‎অভিযানিক দল তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

আড়াইহাজারে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫