ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক চকরিয়ায় পুলিশের অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১১তম মৃত্যু বার্ষিকী আজ – বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

‎সোনারগাঁয়ে প্রতিপক্ষকে ঘায়েলে মিথ্যা প্রচারণা: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

‎নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা প্রচারণার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
‎‎গতকাল শনিবার (৯ আগস্ট২০২৫ ) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ মল্লিকের পিএস আব্দুর রহিম। তিনি জানান, শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মীরেরবাগ ও জামপুর এলাকার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জামপুর পশ্চিম পাড়ার উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নানের ছেলে মেহেদীসহ কয়েকজন তরুণ দেশীয় অস্ত্র নিয়ে মীরেরবাগ এলাকার কয়েকজনের ওপর হামলা চালায়। এতে নাহিদ, আব্দুর সাত্তার, আরাফাত ও ইউসুফ আলী গুরুতর আহত হন।
‎‎তিনি আরও বলেন, ঘটনার বিচার চাইতে গেলে হান্নানের সমর্থকরা আবারও দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। আমি তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে মাগরিবের নামাজে চলে যাই। নামাজ শেষে তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই ফরমান আলীর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি হান্নানের দোকান ভাঙচুর হয়েছে। অথচ একটি মহল রাজনৈতিক ফায়দা নিতে আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।
‎আব্দুর রহিম অভিযোগ করেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ মল্লিক আগামী নির্বাচনে প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকরা পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তিনি দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
‎‎আহত নাহিদ ভূঁইয়ার বাবা ফজলুল আহাম্মেদ ভূঁইয়া বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছেলেকে মারধর করা হয়েছে। মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে, সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই, কিন্তু একটি মহল বিষয়টিকে রাজনৈতিক রঙ দিতে চাইছে। আমার ছেলের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

‎সোনারগাঁয়ে প্রতিপক্ষকে ঘায়েলে মিথ্যা প্রচারণা: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫