ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক: তীব্র সমালোচনা, বিরোধিতা ও প্রতিবাদের মুখে অবশেষে স্থগিত করা হলো ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। পূর্বের মতোই এ রুটে ভাড়া ৫০ টাকা বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎শুক্রবার (২২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়— “অনিবার্য কারণবশত গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।”

‎এর আগে গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের আপত্তি সত্ত্বেও বাসভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার ঘোষণা দেন জেলা প্রশাসক। পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই এ ভাড়া কার্যকর করা হয়।

‎পরিবহন মালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে এ পথে কয়েকটি বেসরকারি পরিবহন বাস চললেও বর্তমানে বন্ধন ও উৎসব পরিবহনের শতাধিক বাস যাত্রী পরিবহন করছে। এ রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ৪৫ টাকা। করোনা মহামারির সময়ে তা এক লাফে ৬০ টাকা করা হয়। পরে কমিয়ে নির্ধারণ করা হয় ৫৫ টাকা।

‎গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাড়া কমানোর দাবিতে আন্দোলনে নামে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আধাবেলা হরতালের ডাকও দেওয়া হয়েছিল। আন্দোলনের মুখে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান বাসমালিক ও যাত্রী সংগঠনের সঙ্গে বৈঠক করে ভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেন।

‎তবে নয় মাস না পেরোতেই আবারো ভাড়া বাড়ানোর উদ্যোগ নিলে রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বৃহস্পতিবার ছাত্র–জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গণসংহতি আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম শুক্রবার ও শনিবার ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে।

‎অবশেষে জনদাবি ও প্রবল চাপের মুখে শুক্রবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫