ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৭ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার বাবা মো. নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়েছিল।

জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে পতিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে। এছাড়া দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলায় তৌহিদ আফ্রিদি রয়েছেন ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি হিসেবে। মামলায় মোট ২৫ জনকে নামীয় এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

আপডেট সময় : ১১:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫