ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

“সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই/২০২৫খ্রি. মাসের অপরাধ সভা অনুষ্ঠিত”

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি: মঙ্গলবার ২৬ আগষ্ট সকাল ১০টায় সিলেট রেঞ্জের জুলাই/২০২৫খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো‌ঃ মুশফেকুর রহমান।

সভায় ডিআইজি মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন। আগামীর দিনগুলি পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজরদারি বৃদ্ধি করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় জনাব এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়কে বিশেষ সম্মাননা পত্র প্রদান করা হয় এবং মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন জনাব মোহাম্মদ সহিদ উল্যা, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ, ওয়ারেন্ট তামিল, সমনজারি, নন-এফআইআর দাখিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন জনাব আব্দুস সামাদ আজাদ, এএসআই (নি:), হবিগঞ্জ সদর মডেল থানা, হবিগঞ্জ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

“সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই/২০২৫খ্রি. মাসের অপরাধ সভা অনুষ্ঠিত”

আপডেট সময় : ০৯:২২:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫