ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি নজরুলের জামিন মেলেনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের সোবহানার রেকর্ড সেঞ্চুরির দিন অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার বাংলাদেশের হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ বন্ধ করায় ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

গোবিন্দগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে নারীকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত পহেলা সেপ্টেম্বর দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিদের সাথে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন দুপুরে অভিযোগকারীর সহোদরা লাকী বেগমের বাড়ির উঠান থেকে একটি চেয়ার নিয়ে যায় বিবাদী। চেয়ার ফেরত চাইতে গেলে প্রথমে গালিগালাজ এবং পরবর্তীতে অতর্কিত হামলার শিকার হন তিনি।

অভিযোগে বলা হয়, এক পর্যায়ে ৪নং আসামির নির্দেশে ১নং আসা

মি ঘর থেকে ধারালো হাসুয়া এনে লাকী বেগমের মাথায় আ

ঘাত করে গুরুতর হাড়কাটা জখম করেন। এ সময় তাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটানো হয়। আসামিরা লাকী বেগমকে হাটু পানির জমিতে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ আছে।

চিৎকার শুনে বাড়ির সদস্যরা উদ্ধার করতে এগিয়ে এলে তাদের ওপরও লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারীরা আরও জানান, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় আসামিরা নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে থানায় ওসি বুলবুল ইসলাম জানান, এজাহার পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি নজরুলের জামিন মেলেনি

গোবিন্দগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে নারীকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ

আপডেট সময় : ১০:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫