ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে মরক্কো

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আফ্রিকা অঞ্চলের প্রথম দেশ হিসেবে আগামী বছরের ফিফা ফুটবল বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার রাতে নিজেদের মাঠে নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। এরপর নাইজারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচ পুরোপুরি মরক্কোর নিয়ন্ত্রণে চলে যায়। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি।

গ্রুপ ‘ই’-তে টানা ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা দলটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেওয়া ১৭তম দল হলো মরক্কো।

উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। তবে ফ্রান্সের কাছে হেরে থেমে যায় তাদের স্বপ্নযাত্রা। এবারের আসরে নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে আফ্রিকার গর্ব মরক্কো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে মরক্কো

আপডেট সময় : ০২:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫