ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: সালমান নামে এক যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে এক অভিযানে মোঃ সালমান (২৭) নামে এক যুবককে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরমিজি আব্দুল এলাকা থেকে অভিযানে নেমে মোঃ সালমানকে আটক করে। আটককালে তার হাতে থাকা লাল শপিং ব্যাগ তল্লাশি করলে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে জব্দকৃত মাদক থানার হাজতে রাখা হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি দরে গাঁজা বিক্রি করে আসছিলেন। তিনি চাঁদজেলার উত্তর মতলব ছাংগারচর ফরাজীকান্দি সরদার বাড়ির মৃত আক্কাস মিয়ারের ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের মিরমিজি আব্দুল এলাকার পারভেজের বাড়ির ভাড়াটিয়ার বাসায় বসবাস করছেন।

‎পুলিশ আরও জানায়, গ্রেফতারকালে তার বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত পাঁচটি মাদক মামলা ছিল এবং আরও কয়েকটি মামলার অভিযোগ রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ওসি মোঃ শাহিনুর আলম বলেন, “গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধ্বংসাত্মক মাদক ব্যবসা বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।” গ্রেফতারকৃত যুবককে
এদিন দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: সালমান নামে এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫