ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আছাদুজ্জামান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথমদিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান ২০০৮ সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, ’৭১- এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত তিন নির্বাচন, জুলাই-আগস্টের গণহত্যাসহ নানান প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে পার্শবর্তী দেশ ভারত।

এছাড়া জাতীয় পার্টি, ১৪ দলের নেতারাসহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের নাম বলেন মাহমুদুর রহমান।

গত ৩ আগস্ট শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ ৪৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপক্ষে আর দুইজন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

আপডেট সময় : ০২:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫