ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুইজন ধরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ প্রাণিসম্পদ দপ্তরের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ইসলামাবাদ থেকে টেকনাফমুখী একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে পৌঁছালে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটি থামান। পরে তল্লাশিতে দুইজনের শরীর থেকে ৪ হাজার ইয়াবা এবং মোটরসাইকেলের সিট কভার খুলে আরও ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক দুজন হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর মো. শাহামিয়া (৩০) ও মোহাম্মদ হোসেন (৩২)। বিজিবির দাবি, এই ঘটনায় আরও দুজন জড়িত ছিল, তবে তারা পালিয়ে গেছে।

এ সময় মোটরসাইকেল একটি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুইজন ধরা

আপডেট সময় : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫