ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশ-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে : রিজভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তি। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্ন স্থানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয় তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের তরুণ সমাজ তাদের ক্ষমা করবে না।

এ্যাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে রিজভী বলেন, দেশের সর্বোচ্চ মেধাবীরাই বুয়েটে ভর্তি হতে পারেন। তাদের অভিজ্ঞতা সংগঠনে লাগাবেন। দেশকে কীভাবে পুনর্গঠন করা যায়, আপনাদের মতামতকে প্রাধান্য দেবে বিএনপি। আমি আশাবাদী এ্যাবের এ কমিটি সফলতা বয়ে আনবে।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

দেশ-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে : রিজভী

আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫