ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যতিক্রমী শিল্পী সবুর উদ্দিন দেওয়ান পটিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রেজাউল করিম নেছার চেয়ারম্যান যশোরে যানজট নিরসনে পদক্ষেপ প্রতিমন্ত্রী অমিতের যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায় সিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণ  সিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক উপহার দিলেন এসএসসি ২০০১ব্যাচের বন্ধুরা ‎আমির ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ. এম. জিয়াবুল সিআইপি’র ঈদ মোবারক

টেকনাফে যৌথ অভিযান নারী-শিশুসহ আটজনকে উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

বুধবার (১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে পাহাড়ে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী-শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেফতারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

টেকনাফে যৌথ অভিযান নারী-শিশুসহ আটজনকে উদ্ধার

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫