ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

টেকনাফে রোহিঙ্গা দম্পতি ইয়াবাসহ আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: টেকনাফে রাজমিস্ত্রির ছদ্মবেশে ইয়াবা বাণিজ্য চালানোর অভিযোগে এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় ২ বিজিবির একটি বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মিয়ানমার থেকে পাচার হওয়া ইয়াবার একটি চালান ইসলামাবাদ এলাকায় মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে এক রোহিঙ্গা দম্পতিকে হাতে–নাতে আটক করা হয়। তাদের ঘর তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।”

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব (৩৭) এবং তাঁর স্ত্রী রাবিয়া (৩৫)। তাঁরা দুজনই ২৭ নম্বর জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের এ-১ ব্লকের সদস্য। আইয়ুবের এফসিএন কার্ড নম্বর ২৮৬৭৮৬।

তদন্তে জানা গেছে, আইয়ুব দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে আসছেন। তিনি কখনো অটোরিকশা চালক, কখনো রাজমিস্ত্রির কাজের আড়ালে ইয়াবা ব্যবসায় যুক্ত ছিলেন। তাঁর সহযোগী ছিলেন স্থানীয় মাদক ব্যবসায়ী ইসমাইল। মিয়ানমার থেকে আসা ইয়াবা তিনি একাধিক হাত বদলে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, “আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত পলাতক ইসমাইলকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা ও মাদক চোরাচালান দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গারা যদি অপরাধে জড়িয়ে পড়ে, তবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জব্দকৃত আলামত: ৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

টেকনাফে রোহিঙ্গা দম্পতি ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০৯:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫