ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

খুচরা সার ব্যবসায়ীদের বহাল রাখার দাবিতে রামগড়ে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের জন্য ২০০৯ সালের বিদ্যমান নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ি,র রাম গড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, উপজেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকালে রামগড় প্রেস ক্লাব ভবন প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৫০ জন খুচরা সার বিক্রেতা অংশ নেন। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং ‘খুচরা সার বিক্রেতা’ নামে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে দেশে সেবাদানকারী প্রায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা জীবিকার সংকটে পড়বে এবং ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

তারা আরো বলেন, আমরাই কৃষকের সবচেয়ে কাছাকাছি থেকে সার সরবরাহ করি, দরকারে বাকিতেও দেই, কৃষকদের নানা পরামর্শ ও সহায়তা প্রদান করি। নতুন নীতিমালায় আমাদের বাদ দিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

বক্তারা দাবি জানান, ২০০৯ সালের বিদ্যমান নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। সেই নীতিমালা বহাল থাকলে কৃষক সহজে সার পাবে, আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বক্তাদের মতে, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় পুরনো অধ্যাদেশ বহাল রাখা এখন সময়ের দাবি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো আবুল কাশেম , মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুচরা সার ব্যাবসায়ী অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রমুখ।

এবিষয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ শামীম বলেন স্মারকলিপিটি পেয়েছি,বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

খুচরা সার ব্যবসায়ীদের বহাল রাখার দাবিতে রামগড়ে মানববন্ধন

আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫