ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, রবিবার ২৬ অক্টোবর বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার শাপলা চত্ত্বরে অভিযান পরিচালনা করে।

অভিযানে তারা কক্সবাজারের টেকনাফ মডেল থানার মামলা নং-৫১, তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯, এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজারের রায় অনুযায়ী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শহিদ উল্লাহ (২৩) কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া চকবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুস শুক্কুর।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, অস্ত্র উদ্ধার, জলদস্যুতা, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অপহরণসহ নানাবিধ অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত শহিদ উল্লাহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫