ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আমিন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিন ওরফে মাহত আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ তারিখ রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে চাঞ্চল্যকর অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান ও মারামারি মামলাসহ চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আমিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ আমিন (৪৫) টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল হাকিম ও রহিমা খাতুনের পুত্র।

র‌্যাব জানায়, মোহাম্মদ আমিন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আমিন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫