ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এক দিনের সরকারি ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল স্থলবন্দর-এ পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়। এর আগে ছুটির কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনভর বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ ছিল। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রমও স্থগিত ছিল।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছুটি শেষে আজ সকাল থেকেই পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ব্যবসায়ীরা আবারও স্বাভাবিক কাজে ফিরে গেছেন।

বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, এক দিনের বন্ধের কারণে বাণিজ্যে বড় কোনো প্রভাব পড়েনি।

অন্যদিকে আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ব্যবসায়ীরা দ্রুতই স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছেন এবং পণ্য পরিবহন আবারও গতি পেয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ট্রাক পণ্য আমদানি-রফতানি হয় এবং দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। এই বন্দর দেশের বাণিজ্য ও রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬