ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী যশোরের শার্শা উপজেলায় ৫ ক্লিনিককে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩ সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টীকা ক্যাম্পেইন ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা প্রধানমন্ত্রী যশোর আগমন: ইটের সলিংয়ের উপরে পীচ দিয়ে ‘রেডিমেড পাকারাস্তা যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদারl টেকনাফের ৭ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক একাধিক

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নী। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৩৬ জনের তালিকায় তিনি রয়েছে। বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত নির্বাচনে তিনি যশোর-০২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন।

দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, দল তাকে মূল্যায়ন করেছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষ তার সাথে ছিল উল্লেখ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দল থেকে তার উপরে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর এখন সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

আপডেট সময় : ০৭:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬