শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১৯ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন, চুরির মামলার ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ দল ওই রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মাদক উদ্ধারসহ একাধিক মামলার আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মাহফুজুর রহমান (৪৫), পিতা: মৃত মাহাবুর রহমান, সোনারগাঁও থানার বাইশ ট্যাংকি (বরাব); মোঃ মইনুল হাসান, পিতা: মৃত রুহুল আমিন, গোদনাইল মীরপাড়া, সিদ্ধিরগঞ্জ; মোঃ রুবেল (৩৫), পিতা: মোঃ হুমায়ুন রেজা, আদর্শ নগর, ৩নং ওয়ার্ড; মোঃ ফারুক (৪০), পিতা: মৃত মাইজুদ্দিন, মিজমিজি বাতেনপাড়া; এবং মোঃ জহির (৪৫), মিজমিজি বাতেনপাড়া এলাকার ভাসমান বাসিন্দা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান,মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছি। মাদক, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
তিনি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















