ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর ও লুট উখিয়ায় বিজিবির ৩ অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা টেকনাফে গণধর্ষণ-অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার বেষ্ট বাংলা গ্রুপের বিজনেস সামিট ২০২৬ ইং অনুষ্ঠিত টেকনাফে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার আটক -১ ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন টিআই এম এ করিম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন

উখিয়ায় বিজিবির ৩ অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে পৃথক তিনটি অপারেশনে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপি ও হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৪ মে বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালিত হয়। গোপন তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন।

পালংখালী বিওপি’র বিশেষ টহল দল উলুবনিয়া মাঝেরকাটি ও উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকা থেকে পৃথক দুই অভিযানে মোট ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একই দিনে হোয়াইক্যং বিওপি’র সদস্যরা ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেন।

তবে অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর ও লুট

উখিয়ায় বিজিবির ৩ অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা

আপডেট সময় : ১২:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬