ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর ও লুট উখিয়ায় বিজিবির ৩ অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা টেকনাফে গণধর্ষণ-অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার বেষ্ট বাংলা গ্রুপের বিজনেস সামিট ২০২৬ ইং অনুষ্ঠিত টেকনাফে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার আটক -১ ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন টিআই এম এ করিম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন

ফতুল্লায় চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর ও লুট

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎ফতুল্লায় গিরিধারা বউবাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সংবাদকর্মীর ওপর হামলাকারী সেই পুলিশ শাহাদাৎ ফের বেপরোয়া হয়ে উঠেছে। এবার দাবিকৃত ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে সাইনবোর্ড এলাকায় ফুডল্যান্ড নামে একটি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টায় শান্তিধারা এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎ হোসেন ওরফে পুলিশ শাহাদাৎ ও মান্নান শাহাদাৎ মিয়ার নেতৃত্ব ২০-২৫ জনের একটি সিন্ডিকেট এ হামলা ও লুটপাট চালায়।

‎এসময় সন্ত্রাসীরা কারখানাটিতে থাকা আসবাবপত্র, দুটি মটর সাইকেল, ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়িসহ নগদ টাকা, শ্রমিকদের মোবাইল ফোন, এলপিজির সিলিন্ডার, ওভেন ও র মেটারিয়ালস লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ওই প্রতিষ্ঠানের ছয়জন শ্রমিক। আহতদের  স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

‎ফুডল্যান্ড কারখানার মালিকের স্ত্রী শারমিন সুলতানা জানিয়েছেন, বেশ কয়েকদিন যাবৎ তাদের কাছ থেকে ত্রিশ লাখ টাকা দাবি করে আসছিলো শান্তিধারা এলাকার ভূমিদস্যু শাহাদাৎ ওরফে পুলিশ শাহাদাৎ ও মান্নান শাহাদাৎ নামে দুই ব্যক্তি। দাবিকৃত চাাঁদা না পেয়ে তারা ফুডল্যান্ড কারখানার ক্ষতি সাধনে মরিয়া হয়ে উঠে।

‎তিনি বলেন, প্রায় ১২ বছরেরও বেশী সময় ধরে দেশব্যাপী সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে ফুডল্যান্ড কোম্পানী। বেশ কিছুদিন যাবৎ আমাদের প্রতিষ্ঠানে এসে সন্ত্রাসীরা স্টাফদের নিকট ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। কারখানার স্টাফরা আমাদের বিষয়টি জানালে আমরা চাঁদা দিতে অস্বীকার জানাই।

‎চাঁদা না দিলে আমাদের প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর লুটপাট চালাবে বলেও হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় ফতুল্লা থানাধীন ভূইগড় শান্তিধারাস্থ আমার মালিকানাধীন ফুডল্যান্ড প্রোডাক্টস কোম্পানী চলমান থাকাবস্থায়, গিরিধারা এলাকার মৃত নবী উল্ল্যাহর ছেলে শাহাদাত চৌধুরী, মৃত খোরশেদ মিয়ার ছেলে মাহফুজ, মৃতঃ আউয়াল মিয়ার ছেলে শিপলু ওরফে ইয়াবা শিপলু , শান্তিধারা এলাকার দেওয়ান সুলতান আহম্মেদের ছেলে রাকিবুল, গিরিধারা এলাকার জলিল মিয়ার ছেলে কাউসার মিয়া, শান্তিধারা এলাকার রাজু মিয়ার ছেলে আরমান মিয়া, শহিদ মিয়ার ছেলে রহমান মিয়া, যুবলীগ নেতা ওসমান গণি, বজলু মাঝির ছেলে সুজন মিয়া,  হাকিম মিয়ার ছেলে রায়হান মিয়াসহ ৩০ থেকে ৪০ জনের একটি সিন্ডিকেট এসে দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে চাপাতি, হামাড়, লোহার রড, হকিস্ট্রিক, কাঠের ডাসা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাংচুর লুটপাট চালায়।

‎কারখানার ম্যানাজার হারুন অর রশিদ জানান, সন্ত্রাসীরা প্রথমে প্রবেশ করেই আমার কাছে ত্রিশ লাখ টাকা চাঁদা চায়। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় কারখানাটিতে ফিল্মিস্ট্যাইলে  হামলা করে। লুটপাট চালায়। সব লুট করে দিয়ে যায়। মিজানুর রহমান তালুকদার (৫৫) সহ কর্মচারী সালাউদ্দিন (৪৫), রশিদ (৪৮), জসিম (৩২), আলী (২৮) গণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ী লোহার রড ও কাঠের ডাসা দিয়ে  পিটিয়ে আহত করে। এ সময় ক্যাশ ড্রয়ারে রক্ষিত কর্মচারী ও স্টাফদের বেতন ও বিভিন্ন পন্যদ্রব্য বিক্রয়ের নগদ প্রায় নয় লাখ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

‎এছাড়াও তাহাদের হাতে থাকা হামাড়, লোহার রড, কাঠের ডাসা ও হকিস্ট্রিক দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ভিতরে থাকা কোম্পানীর দুটি কভার্ডভ্যান, প্রতিষ্ঠানের দরজা ও জানালা, ফ্রিজ, থাই গ্লাস, বিভিন্ন মেশিনারীজ ও প্রতিষ্ঠানে স্থাপনকৃত ৫/৬টি সিসি ক্যামেরা সহ প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদিত পন্য সামগ্রী ভাংচুর ও লুটপাট করে বীরদর্পে চলে যায়।

‎আমার ব্যবহৃত একটি হিরো কোম্পানীর মোটর সাইকেল, যার রেজি নং-ঢাকা মেট্রো-হ-৩২-৫৭২১, টিভিএস কোম্পানীর মোটর সাইকেল, যার রেজি নং-ঢাকা মেট্রো-হ-২০-২২৭৭ প্রতিষ্ঠানের ব্যবহৃত দুটি ল্যাপটপ, ছয়টি স্ট্যান্ড ফ্যান, কমপক্ষে দুই লাখ টাকার কাঁচামালসহ হাতের কাছে যা পেয়েছে ভেঙ্গেছে আর লুটপাট করে নিয়ে গেছে।

‎এ বিষয়েফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুল আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে সন্ধায় থানায় আসতে বলা হয়েছে। দুই পক্ষের কাছ থেকে বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি।

‎উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর বিকালে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায়  জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ’র ক্যামেরা পারসন আব্দুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশ শাহাদাত ও তার লোকজন হামলা ও মারধর করে ক্যামারা ভাংচুর করে। এ ঘটনায় শাহাদাত হোসেনকে পুলিশ আটক করে আদালতে পাঠালে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠান।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

সীমান্ত এলাকায় বিজিবির এমন ধারাবাহিক অভিযানে মাদক পাচার প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর ও লুট

ফতুল্লায় চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর ও লুট

আপডেট সময় : ১২:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬