মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার সকালে “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সচেতনতামূলক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এই ফ্যামিলি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষক ঋণ মওকুফ, নৈতিক অবক্ষয়, মানবিক ও ধমীয় মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ, মানব পাচার, গুজব ও অপতথ্য মোকাবেলা বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিষয়সূমহ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















