ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই উপজেলা বিলুপ্ত: আয়তন ও সক্ষমতা বাড়ছে কুমিল্লা সিটি করপোরেশনের  প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের নির্দেশনায় মাঠে নামলেন নেতাকর্মীরা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের সংশোধন করুন: নারী কয়েদিদের প্রতি ডিসি জাহিদুল ইসলাম ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ – নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির প্রশিক্ষণের উদ্বোধনীতে নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির গ্রামীণ শিল্পে পরিবেশবান্ধব অর্থায়নে ১০০০ কোটি টাকার বিশেষ তহবিল সরকার একদলীয় শাসন কায়েমের পথে হাঁটা শুরু করেছে: এটিএম আজহার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

প্রশিক্ষণের উদ্বোধনীতে নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেছেন, জনগণের উন্নয়ন না করলে ভোট পাবেন না। জনগণ আর আগের মতো নাই। তারা চায় উন্নয়ন ও সহযোগিতা। স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকর স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হয়।

সোমবার, ১১ মে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি রায়হান কবির আরও বলেন, ৩ দিনের প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের দক্ষতা অর্জন করে জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী। নিজস্ব আয় বাড়াতে হবে, সেবার মান বাড়াতে হবে। তবেই স্থানীয় সরকার শক্তিশালী হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার এর উপ পরিচালক নিলুফা ইয়াসমিন,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও ইউপি সদস্যরা।

আগামী বুধবার ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।

এর আগে জেলা প্রশাসক ‘বেস্ট ফিটিং কর্নার’ ও নারী সেবা গ্রহীতাদের জন্য অপেক্ষাগার ‘স্নেহকুঞ্জ’ উদ্বোধন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দুই উপজেলা বিলুপ্ত: আয়তন ও সক্ষমতা বাড়ছে কুমিল্লা সিটি করপোরেশনের 

প্রশিক্ষণের উদ্বোধনীতে নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির

আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬