ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহপরীর দ্বীপে অপহরণ চক্রের মূলহোতা আটক

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচার মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম (২৮) গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব জানায়, ডিএমপির উত্তরখান থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার সূত্র ধরে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। তদন্তে জানা যায়, মামলার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম টেকনাফের সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরপর র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে শাহপরীর দ্বীপের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনা করে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তিনি দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বলেও জানিয়েছে বাহিনীটি।

র‌্যাব আরও জানায়, তার কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল এবং সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শাহপরীর দ্বীপে অপহরণ চক্রের মূলহোতা আটক

আপডেট সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬