ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচারকারী শাকের মাঝি আটক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী গোপালগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনি খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি

বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন সাগরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত হৃদয় বেনাপোলের বড়আঁচড়ার গেটপাড়ার আনারুল ইসলাম বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৯ নভেম্বর রাতে ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সদস্যরা ভবেররেড় গ্রামের বাইপাসের চোরের রাস্তায় অবস্থান নেন। এ সময় সন্দেহজনকভাবে হৃদয় হোসেন সাগরকে আটক ও তল্লাশি করে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির নায়েক নুরুল ইসলাম বাদী হয়ে আটক হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলা তদন্ত শেষে আটক হৃদয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হৃদয় হোসেন সাগরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত হৃদয় হোসেন সাগর জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচারকারী শাকের মাঝি আটক

বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬