ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোর দেশের বৃহত্তম স্থলবন্দর আজ বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন’-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বন্দরনগরীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি টানটান উত্তেজনা। প্রচারণার শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ ও ভোটারদের হিসাব-নিকাশে জমে উঠে পুরো নির্বাচনি ময়দান।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি শক্তিশালী প্যানেলের মধ্যে। একদিকে রয়েছে ‘সবুর-সাজেদুর ঐক্য পরিষদ’ থেকে সভাপতি পদে লড়ছেন মো. আব্দুস সবুর শেখ (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. সাজেদুর রহমান (মই প্রতীক)।

অন্যদিকে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’। এই প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আমিরুল ইসলাম (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. বদরুজ্জামান বনি (তরবারি প্রতীক)।

উভয় প্যানেলের প্রার্থীরা সদস্যদের অধিকার রক্ষা, বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনা এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়েছেন। ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের নেতৃত্বের কাণ্ডারি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মাদ আলী।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সিসিটিভি নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে সিএন্ডএফ স্টাফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই সংগঠনের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে বন্দরের ব্যবসায়িক ও প্রশাসনিক অঙ্গনেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। এখন সবার দৃষ্টি সুষ্ঠ ভোটগ্রহণ ও ফলাফলের দিকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ : দুই প্যানেলের লড়াই হবে হাড্ডাহাড্ডি

আপডেট সময় : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬