ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর নরসিংদীর শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫৬ লিটার মদ, ১৫ পিস ইয়াবাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধচক্রের সদস্য রয়েছে।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অপারেশন অফিসারের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে ২৫৬ লিটার মদ ও ১৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত ৫ জন এবং বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— লিটন বড়ুয়া (৩৮) দক্ষিণ মানিকপুর, নাছির উদ্দিন (৪৫) ষোলহিচ্ছা, মো. শহিদুল ইসলাম (২৪) চিতারপাড়া, আবুল কালাম ডুমখালী, মো. মুবিনুল ইসলাম কোচপাড়া, মো. আমিন পুতালা জমিদার পাড়া, আব্দুল খালেক নয়াপাড়া এবং মো. সাদ্দাম উত্তর লক্ষ্যারচরের বাসিন্দা।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকার সক্রিয় অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৮

আপডেট সময় : ০৭:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬