ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোহাম্মদ রাসেল মির্জা ,টেকনাফ প্রতিনিধি: বাংলাদেশ আমার অহংকার-এই দৃপ্ত শপথে বলীয়ান হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস দমন, মাদক নির্মূল এবং চাঞ্চল্যকর অপরাধের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি জাকির হোসেন(২৮)কে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি টেকনাফের দমদমিয়া এলাকায় আত্মগোপন করে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি জাকির হোসেন (২৮), পিতা- দিল মোহাম্মদ, মাতা- মরিয়ম খাতুন। সে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত জাকির হোসেন নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিজ্ঞ আদালত তাকে ০৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে র‌্যাবের এ ধরণের আপোষহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:২১:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬