ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত জাকির হোসেন (২৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার দিল মোহাম্মদের ছেলে।
র্যাব-১৫ জানায়, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় আদালত জাকির হোসেনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিনিধির নাম 


















