ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুর,সম্পাদক বনি রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান চট্টগ্রামের পটিয়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত  বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচারকারী শাকের মাঝি আটক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী গোপালগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনি খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা , রাজবাড়ী: রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হয়েছেন সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুজ্জামান।

গতকাল ১৩ই মে দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক(কলেজ) নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত অনন্দিত এবং গর্ববোধ অনুভব করছি। এটি শুধু একটি পুরস্কার বা সম্মাননা নয়, এটি আমার জন্য একটি অনুপ্রেরণা এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি।

আমি মনে করি এই মূল্যায়ন একজন শিক্ষককে আরও বেশি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল হওয়ার প্রেরণা যুগাবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীবসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়ার পর শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অর্জন কলেজের শিক্ষার মানোন্নয়নে আরও ভূমিকা রাখবে ইতিবাচক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান

আপডেট সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬