ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের তৃণমূল থেকে উঠে আসা আপোষহীন আতাউল্লাহ আল কাদেরী টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা? নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুর,সম্পাদক বনি রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান

সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর  জেলা প্রতিনিধি: যশোরে এক যুবককে সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে যশোর পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী গ্রামের হবির রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, তাদের কাছে খবর আসে সাতক্ষীরা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল নিয়ে যশোরের দিকে আসছে। পরে তারা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেলযোগে ইমরানকে আসতে দেখে সন্দেহ হয়। পরে তার মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া আলামতের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক

আপডেট সময় : ০৯:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬