ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা? নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুর,সম্পাদক বনি রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান চট্টগ্রামের পটিয়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত  বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচারকারী শাকের মাঝি আটক

সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল মির্জা ,টেকনাফ প্রতিনিধি: বুধবার ১৩ মে সন্ধায় সাবরাং ইউনিয়ন পরিষদের দক্ষিন পাশে ডেগিল‍্যার বিল ৩ রাস্তার মাথায় একটি লবণ বুঝাই ট্রাকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, লবণবোঝাই ট্রাকের লবণের মালিকানা নুর মোহাম্মদের হওয়ায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযোগ রয়েছে মাদক পাচারের সঙ্গে জড়িত সাবরাং ডেইল পাড়া এলাকার বদি আলম মাঝি ও তার সিন্ডিকেট জড়িত। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে চালানের আসল মালিককে সনাক্ত করা যাবে বলে জানান উপস্থিত স্থানীয় এলাকাবাসী।
এদিকে আটক নুর মোহাম্মদ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে বারবার সাংবাদিকদের জানান, তিনি এসব জানেননা। তিনি আরও জানান, ডেগিল‍্যার বিলের হোছন আহমদ থেকে লবন ক্রয় করে পটিয়া পাঠাচ্ছিলেন। এ চালানের সব লবন হোছন আহমদ থেকে ক্রয় করে এবং তার শ্রমিক দিয়ে ট্রাক লোড করা হয়েছে। এ ট্রাকে যত লবন লোড করা করা হয়েছে সব বদি আলম মাঝির নেতৃত্বে করা হয়েছে।

জনশ্রুত রয়েছে, বিগত সময়েও এই বদি আলম মাঝি টেকনাফের বিভিন্ন ট্রাকের ড্রাইভার ও হেলপারদের লোভে ফেলে একাধিক কারবারির ইয়াবা বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, বদি আলম মাঝি ও হোছনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে এ চালানের আসল রহস্য জানা যাবে এবং চাঞ্চল্যকর তথ‍্য বেরিয়ে আসবে।

এসময় সরেজমিনে উপস্থিত ছিলেন ওসি অপারেশন মোঃ কামালের নেতৃত্বে  টেকনাফ মডেল থানার পুলিশের একটি চৌকস টিম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক

সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব

আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬