ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪ মিথ্যাচারের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সচেতন নাগরিক,র ক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

টেকনাফে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে মায়ানমার থেকে পাচার হয়ে আসা এবং থাইল্যান্ডে তৈরি প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টেকনাফ সদর লামার বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘ প্রায় দুই মাস ধরে অবৈধ কারেন্ট জাল মজুদ ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তৎপরতা নজরদারিতে রাখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ কারেন্ট জাল টেকনাফ বাজারের কয়েকটি গুদামে গোপনে সংরক্ষণ করা হয়েছে।

পরে বিজিবির গোয়েন্দা সদস্যরা তথ্যের সত্যতা নিশ্চিত করলে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দল সকাল ৮টা ২০ মিনিটের দিকে লামার বাজার এলাকার চারটি গুদামে একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

বিজিবি জানায়, কারেন্ট জালের অবাধ ব্যবহার দেশের মৎস্যসম্পদ, বিশেষ করে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত কারেন্ট জাল আইনানুগ প্রক্রিয়া শেষে সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, বিজিবি, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের প্রতিনিধিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

টেকনাফে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬