ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২ ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী

নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদামদী বেরিবাঁধ সড়ক থেকে নাসিমা মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন মেম্বার প্রার্থী আব্দুস সালাম।

শুক্রবার (৭ আগস্ট) তিনি নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে আব্দুস সালাম বলেন, “ব্যবসায়ী হিসেবে আমার পরিচিতি থাকলেও সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হই বা না হই, ভবিষ্যতেও নিজ সামর্থ্য অনুযায়ী মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব।”

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছিলেন। সড়কটি সংস্কারের ফলে এখন মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

এলাকাবাসী আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই জনগণের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাস্তা সংস্কার কার্যক্রম চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তারা আব্দুস সালামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু

নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম

আপডেট সময় : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬