ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মীর কাদিম পৌরসভা কমিটি পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম

যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি :-যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি এলাকার যৌনপল্লীতে কল্পনা (৩০) নামে এক নারীকে ঘরে আটকে রেখে তিনদিন ধরে মারধরের অভিযোগ উঠেছে।

পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পিংকি নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার ৭আগস্ট বিকালে  আহত অবস্থায় কল্পনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঝালাইপট্টি এলাকার কামরুল হাসানের স্ত্রী।

তার বাড়ি যশোর বেনাপোল পোর্ট থানার  পুটখালী এলাকায় বলে জানা গেছে। আহত কল্পনার অভিযোগ, প্রায় এক বছর আগে ঝালাইপট্টি এলাকার ঘরওয়ালী ছায়রা ও একই ঘরের অপর ভাড়াটিয়া পিংকির সঙ্গে তার বিরোধ হয়। ওই বিরোধের জেরে তাকে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয়। শুক্রবার বিকালে  তারা আবারও তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ঘরে আটকে রাখে।

পরে সুযোগ পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমান বলেন, ঘটনাটি শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। তারা আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬