নিজস্ব প্রতিবেদক:‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গায় মাদকদ্রব্যের সেবন ও অবৈধ বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ‘প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে মোহনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি রাখা দরকার বলেও জানান বক্তারা।
ইঞ্জিনিয়ার শাহ আলীর পরিচালনায়,এ সময় সাংবাদিক দৌলত হোসেন আবির , উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম মিয়াজী, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সাবেক সেনা কর্মকর্তা আলী হোসেন, ওয়াজে উল্লা, দুলাল সরকার, শাহজালাল মিয়াজী’সহ আরও অনেকে।
প্রতিনিধির নাম 


















