ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের হাতে IBAS++ এর মাধ্যমে অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেগম খালেদা জিয়ার জন্মদিনে ছেংগারচর পৌরসভায় সারোয়ারুল আবেদীন খোকনের আয়োজনে দোয়া মাহফিল পটিয়া কইশ্যা পাড়া হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নামাজ শেষে বাংলাদেশি যুবককে গুলি: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা, আহত ১ মাধবপুরে মাদকবিরোধী সমাবেশ বরুড়া ক্লাব সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ মাধবপুরে ফুটবল খেলাশ প্রাণ গেল নৌশিনের চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—মতলব উত্তরে মানববন্ধন ও র‌্যালি যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত ক্যাম্পে এপিবিএন ও জেলা পুলিশের যৌথ বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নির্দেশনায় এবং ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক (নিঃ) কানন চৌধুরী ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এপিবিএন ও জেলা পুলিশের মোট ৪৫ জন সদস্য অংশ নেন। ক্যাম্পের বিভিন্ন ব্লক ও সংলগ্ন পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, অপহরণকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে আই ব্লক এলাকা থেকে দুইজন ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আবু বক্কর সিদ্দিক ওরফে পুতিয়া (২৮), পিতা: আবদু সালাম এবং আবু বক্কর সিদ্দিক (২৩), পিতা: আবদু শুক্কুর।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানার একটি প্রতারণা ও জালিয়াতি মামলায় (দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অভিযান শেষে বিষয়টি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের হাতে IBAS++ এর মাধ্যমে অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬