ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের শেষ কথা ‘দোয়া কইরো মা’ মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নিষিদ্ধ ঝটিকা মিছিল, স্লোগানে শেখ হাসিনার স্বাগত সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে কিশোরের তিন ঘণ্টার বিপত্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে, পরিবারে শোকের ছায়া

দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলতি মৌসুমে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনে শুক্রবার (৬ নভেম্বর) সকালে এমভি বারো আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এই তিনটি জাহাজে মোট ১,৬১২ জন পর্যটক সেন্টমার্টিনের দিকে যাত্রা করেন। দুপুরের মধ্যেই তাদের দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।

এমভি বারো আউলিয়া বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৮৩৬ জন পর্যটক নিয়ে যাত্রা করে এবং রাতেই কক্সবাজার ফিরে আসে। এমভি বারো আউলিয়ায় ৮৫০ জন, এমভি কর্ণফুলীতে ৭৩২ জন এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে।

কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানিয়েছেন, যথাযথ নিয়ম মেনে কোনো ধরনের জটিলতা ছাড়াই তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটকের রাতযাপনের সুযোগ রয়েছে এবং প্রবেশের জন্য ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

দ্বীপে কিছু বিধিনিষেধও রয়েছে, যেমন রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো এবং উচ্চ শব্দ সৃষ্টি নিষিদ্ধ। স্থানীয়রা আশা করছেন, পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের শেষ কথা ‘দোয়া কইরো মা’

দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক

আপডেট সময় : ১২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬