ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কার্তুজসহ ৩ জন আটক যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত বাংলাদেশ জনতা পার্টির ইন্ডিপেনডেন্ট টিভি ভবন ঘেরাওয়ে পু’লিশি বা’ধা বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

শেখ বশিরউদ্দীন জানান, কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মাঝামাঝিতে প্রথমে সীমিত আকারে একটি ফ্লাইট দিয়ে আন্তর্জাতিক অপারেশন শুরু হবে। পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ বশিরউদ্দীন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবন ঘুরে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রকল্প কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর ফলে কক্সবাজার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসা সহজ হবে- যা দেশের পর্যটন খাত ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সম্প্রসারিত রানওয়ে ভবিষ্যতে বড় বড় বিমান অবতরণের সুযোগ সৃষ্টি করবে। এজন্য ভবিষ্যতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দরের ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে সম্প্রসারণ করে ইতিমধ্যে আন্তর্জাতিক মানের করতে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৭:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫