ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন উখিয়ায় নদীপথে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের যুক্তরাষ্ট্র-সৌদি হামলার পর রিয়াদ সফরের আমন্ত্রণ পেলেন ইরাকের প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মীর কাদিম পৌরসভা কমিটি

বিশ্ব বসতি দিবস ৬ অক্টোবর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ ডেস্ক: আরবান ক্রাইসিস রেসপন্স’ প্রতিপাদ্যে আগামী সোমবার পালিত হবে বিশ্ব বসতি দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্যের বাংলা ভাবানুবাদ করা হয়েছে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সারা’। ১৯৮৬ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন হয়ে আসছে।

এতে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বর্ণাঢ্যভাবে দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস ২০২৫’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন– গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, মিজ গোয়েন লুইস।

আগামী ৬ ও ৭ অক্টোবর দিবসটি উপলক্ষে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবাগুলো দেখানো হবে।

দিবসটির প্রতিপাদ্য ও সবার জন্য আবাসন বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে– “রেজিলিয়েন্ট কমিউনিটি ওয়েসিস: ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকুয়েক প্রিপেয়ার্ডনেস বাই ড. সুদীপ্তি বিশ্বাস, প্রফেসর, এমআইএসটি; এন অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট অ্যান্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ: ফেলিউরস, সাকসেস, ফ্যাক্টরস অ্যান্ড আ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট বাই মিস উসওয়াতুন মাহেরা খুশি, বোর্ড মেম্বার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এবং জার্নি টুয়ার্ড হাউজিং সলিউশন্স অ্যামিড দ্য আরবান ক্রাইসিস বাই কান্ট্রি ডিরেক্টর, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি” শিরোনামে তিনটি প্রবন্ধ উপাস্থিত হবে।

এ উপলক্ষে ৬ অক্টোবর সকালে র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে। দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

বিশ্ব বসতি দিবস ৬ অক্টোবর

আপডেট সময় : ০৪:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫