ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান,৫১ পরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ পুড়িয়া হেরোইনসহ রিপন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে চিটাগাং রোড এলাকার চকবাজার সংলগ্ন রাস্তার পাশে এই অভিযান পরিচালনা করা হয়।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম।

‎গ্রেপ্তারকৃত রিপনের পিতা আহম্মেদ মৃধা। তিনি পিরোজপুর জেলার ভাটবাড়িয়া থানার আটরখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ এলাকায় মাসুমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

‎অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার  উপপরিদর্শক (নিঃ) মনির হোসেন। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) গাজী মাহতাব উদ্দিন,ফোর্স ক/১৩৫৩ শরীফ মিয়া ও অন্যান্য সদস্যরা।

‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাং রোড এলাকায় পুলিশ অবস্থান নেয়। রাত ১১টার দিকে এক ব্যক্তিকে ঝোপের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামার নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে রিপনকে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে ৫১ (একান্ন) পুড়িয়া হেরোইন উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ৩০০ টাকা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। থানার নথি অনুযায়ী তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।এফআইআর নং-৩৯, তারিখ ২২ ডিসেম্বর ২০২২। এফআইআর নং-৪০, তারিখ ৩০ ডিসেম্বর ২০২২।এফআইআর নং-২৭/২৪, তারিখ ১৮ জানুয়ারি ২০২৩।এফআইআর নং-২৪, তারিখ ১৮ জানুয়ারি ২০২৩

‎এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত হেরোইনসহ রিপনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারনির ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম আলোকিত কাগজ-কে  জানান,মাদক সমাজের জন্য এক নিঃশব্দ ঘাতক। আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যতদিন না প্রতিটি গলি থেকে মাদক নির্মূল হয়, ততদিন অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত রিপনকে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান,৫১ পরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫