ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মীর কাদিম পৌরসভা কমিটি পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব: স্থানীয় সরকার উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করা হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আদিলুর রহমান খান।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কতটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যেসব অবশিষ্টাংশ আছে, তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি জনগণের মধ্যেই সবসময় নিজেকে নিরাপদ মনে করি। আমার নিজের নিরাপত্তার জায়গায় আমি জনগণের মধ্যে থাকাকেই নিরাপদ মনে করি। কারণ আমি সেখান থেকেই এসেছি এবং অল্প সময়ের মধ্যেই সেখানে ফিরে যাব।

বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে এই সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে মানুষের জন্য কতটা করা সম্ভব-এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা আসলে ডে-টু-ডে কাজ ছাড়া খুব বেশি কিছু করার সুযোগ নেই। এর মধ্যে নির্বাচনের তফসিল হয়ে গেছে। বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ নেই। তাই আমরা দৈনন্দিন কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব মানুষের উপকারে আসার চেষ্টা করব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব: স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫