ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের আশ্বাস বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিদ্ধিরগঞ্জে এন আলম মেরিট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মাদক, ডাকাতি ও ওয়ারেন্টভুক্তদের বিরুদ্ধে অভিযান—সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৩ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু যশোর ঝিকরগাছা উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা নিলাম হয়েছে, কিন্তু থামেনি লুট নিলামের আড়ালে রাতের আঁধারে বালু লুট—কার ছত্রছায়ায় চলছে এ অনিয়ম? যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতা রহিমের ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

রাজনৈতিক কোন্দলে বরুড়ায় রক্তাক্ত মির্জানগর, নিহত ১—আহত ২

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে ভয়াবহ হিংসাত্মক হামলায় এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আনুমানিক সকাল ৮টার দিকে মির্জানগর গ্রামে পূর্ব বিরোধ ও রাজনৈতিক মতবিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।হামলায় নিহত হন চান মিয়ার ছেলে রবিউল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একই গ্রামের আলম মিয়ার ছেলে নূরনবি, মহিন ও ময়নালসহ কয়েকজন ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে রবিউল ইসলামসহ অপর দুইজনের ওপর অতর্কিত আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।হামলায় আহত অপর দুইজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তেজনা এড়াতে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরুড়া থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল রাজনৈতিক সহিংসতার এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত

রাজনৈতিক কোন্দলে বরুড়ায় রক্তাক্ত মির্জানগর, নিহত ১—আহত ২

আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬