ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়তে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পটিয়ায় ক্লিন ইমেজ যুবদল নেতা পিবলু চৌধুরী বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৮ হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু আসছে মুর্তজা পলাশের নতুন নাটক ‘বোকা মানুষ’

টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক -১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব মহিষকালীয়াপাড়া গ্রামের আব্দুর শুকুরের ছেলে দিলদার আহমেদ (৪২)।

বৃহস্পতিবার উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো চারটি মিনি কাট উদ্ধার করা হয়। এসবের ভেতরে মোট ৮ হাজার পিস ইয়াবা ছিল।

এ ঘটনায় সিএনজি চালক দিলদার আহমেদকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, খারাংখালী থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উদ্ধার করা ইয়াবা, জব্দ সিএনজি ও আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ

টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক -১

আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬