ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফের পাহাড়ে তিন যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য যশোরে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির ছয়দফা দাবিতে যশোরে  বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির ৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী শামীম আরা স্বপ্না কে অভিনন্দন জানালেন এমপি শাহজাহান চৌধুরী টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও

‎সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবৈধ দোকান উচ্ছেদে শিমরাইল হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগং রোড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।

‎বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের দক্ষিণ পাশে কয়েকশ ফুট এলাকা জুড়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টি আই জুলহাস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দখলদারদের সতর্ক করা হয়।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের একাংশ দখল করে দোকানপাট বসানোয় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

‎এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, মহাসড়কে অবৈধ স্থাপনা গড়ে উঠলে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং দখলমুক্ত অবস্থা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টি আই জুলহাস উদ্দিন বলেন,মহাসড়ক জনগণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। কিছু ব্যক্তি ফুটপাত ও সড়কের অংশ দখল করে অবৈধভাবে দোকান বসানোর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও মহাসড়ক দখলের কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবৈধ দোকান উচ্ছেদে শিমরাইল হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

আপডেট সময় : ১০:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬