ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী যশোরের শার্শা উপজেলায় ৫ ক্লিনিককে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩ সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টীকা ক্যাম্পেইন ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা প্রধানমন্ত্রী যশোর আগমন: ইটের সলিংয়ের উপরে পীচ দিয়ে ‘রেডিমেড পাকারাস্তা যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদারl টেকনাফের ৭ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক একাধিক

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১৯ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন, চুরির মামলার ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১ জনকে আটক করা হয়।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ দল ওই রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মাদক উদ্ধারসহ একাধিক মামলার আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— মাহফুজুর রহমান (৪৫), পিতা: মৃত মাহাবুর রহমান, সোনারগাঁও থানার বাইশ ট্যাংকি (বরাব); মোঃ মইনুল হাসান, পিতা: মৃত রুহুল আমিন, গোদনাইল মীরপাড়া, সিদ্ধিরগঞ্জ; মোঃ রুবেল (৩৫), পিতা: মোঃ হুমায়ুন রেজা, আদর্শ নগর, ৩নং ওয়ার্ড; মোঃ ফারুক (৪০), পিতা: মৃত মাইজুদ্দিন, মিজমিজি বাতেনপাড়া; এবং মোঃ জহির (৪৫), মিজমিজি বাতেনপাড়া এলাকার ভাসমান বাসিন্দা।

‎এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান,মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছি। মাদক, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
‎তিনি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬