ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হ্নীলা জেলে পল্লীতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উসমান গণী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাকের আহম্মদ, হ্নীলা উত্তর যুবদলের আহ্বায়ক হারুন রশিদ, সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাসেলসহ অনেকে।
সহায়তা প্রদানকালে সরওয়ার জাহান চৌধুরী বলেন, “অগ্নিকাণ্ডে আপনাদের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ক্ষয়ক্ষতির খবর পেয়ে এমপি শাহজাহান চৌধুরী আপনাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তার পক্ষ থেকে এই সামান্য সহায়তা আপনাদের হাতে তুলে দেওয়া হলো।”
তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক বিষয় আমরা এমপি মহোদয়কে জানাব। ভবিষ্যতেও আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
স্থানীয়রা জানান, আগুনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় জনপ্রতিনিধির পক্ষ থেকে সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।
প্রতিনিধির নাম 


















