শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ড মিজমিজি পশ্চিম পাড়া স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। “শিক্ষাই হোক আগামী দিনের দেশ গড়ার হাতিয়ার”—এই প্রতিপাদ্যে পরীক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ড মিজমিজি পশ্চিম পাড়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কথা বিবেচনা করে একটি অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে। এতে অভিভাবকরা স্বস্তিতে বসে থাকতে পারছেন এবং প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে।
এ উদ্যোগে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও সভাপতি ০২ নং ওয়ার্ড যুবদল; গোলজার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ০২ নং ওয়ার্ড বিএনপি; মামুন মিয়া, সাবেক সহ-সভাপতি ০২ নং ওয়ার্ড বিএনপি; ডালিম মোহাম্মদ, সহ-সভাপতি ০২ নং ওয়ার্ড যুবদল; স্বপন আলী ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক ০২ নং ওয়ার্ড যুবদল; রবিউল ইসলাম বাবু, সদস্য (দপ্তরে নিযুক্ত) সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল; রাশেদুল ইসলাম রাব্বি, সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর যুবদল; যুবদল নেতা ফারুক মিয়া, যুবদল নেতা শেখ রাকিবুল হাসান (অন্তর) সেলিম মিয়া, বাপ্পি, সোহান, কাকন ও বিজয়সহ অন্যান্যরা।
সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান বলেন,শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সাফল্যের ওপরই নির্ভর করছে দেশের উন্নয়ন ও অগ্রগতি। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে হবে এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। তিনি অভিভাবকদের জন্য নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষাবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 


















