ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ফতুল্লার কায়েমপুরে ভয়াবহ আগুন ডিসির তদারকিতে এখন নিয়ন্ত্রণে, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির আগামী দিনে বিএনপি রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে : বুলবুল মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করছেন সাংবাদিকরা: রিয়াদে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবর্ধনা সভায় বক্তারা কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন রামগড়ে বকেয়া টাকা চাওয়ায় দোকানদারের ওপর হামলা, দোকানে অগ্নিসংযোগের অভিযোগ বোয়ালমারীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের

রামগড়ে বকেয়া টাকা চাওয়ায় দোকানদারের ওপর হামলা, দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানদারের ওপর হামলা এবং তার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ছয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দোকানদার মোঃ ইউনুস (২৬) জানান, গত ২১ এপ্রিল বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় সাদেক মিয়ার ছেলে ইদ্দিস (২০)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে ক্ষোভ থেকে শুক্রবার ভোরে ইদ্দিস তার ওপর হামলা চালায়। এসময় তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, হামলায় আহত হয়ে তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ন্যায়বিচার দাবি করেছেন।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সূত্রে জানা গেছে, ভোরে ইউনুস নামে এক ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার হাতে কাটা জখমের চিহ্ন পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইদ্দিস (পিতা সাদেক মিয়া) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রামগড় থানার পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানান তুচ্ছ বিষয় নিয়ে এমন সহিংস ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত আইনগত পদক্ষেপ ও সামাজিক সচেতনতা জরুরি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী

রামগড়ে বকেয়া টাকা চাওয়ায় দোকানদারের ওপর হামলা, দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬