ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পয়লা মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ থাকবেন প্রধানমন্ত্রী বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৩ জন আটক সিদ্ধিরগঞ্জে ৯ মামলার পলাতক আসামী সিরাজ মন্ডল গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার এর বক্তব্য শুনে শিক্ষার্থীরা শান্ত হলেন যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১০ আসামি গ্রেফতার

উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবনিয়া সামসুলের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কাপড়ে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী দুইটি প্যাকেটে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তল্লাশি শেষে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পয়লা মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ থাকবেন প্রধানমন্ত্রী

উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০২:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬